সিবি২৪
২ মে ২০২৩, ১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহান মে দিবসে শেরপুর জেলা মানবাধিকার কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত

রাকিবুল আওয়াল পাপুল শেরপুর প্রতিনিধি :

শ্রমিক, মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি,এই প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুর জেলা মানবাধিকার কমিশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১ মে মানবাধিকার কমিশনের কানাসাখোলা বাজারে এ নির্বাহী সভাপতি ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলার সভাপতিত্ত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শেরপুর জেলা শাখার সভাপতি ও শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন।

এসময় আরও উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের নির্বাহী সভাপতি এডভোকেট কামরুল হাসান, মানবাধিকার কমিশনের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জুবায়ের আহমেদ, সহ- সভাপতি সাংবাদিক আমিনুল ইসলাম রাজু, রনি মিয়া, সাধারণ সম্পাদক সাংবাদিক মানিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক কাউছার আলম সরকার ও রবিউল ইসলাম রতন, যুগ্ম-অর্থ সম্পাদক শেখ শাহরিয়ার শাকির, সাংগঠনিক সম্পাদক নাহদিুল হাসান, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাকিবুল আওয়াল পাপুল, আইন বিষয়ক সম্পাদক মো: খোকন মিয়া, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: শামসুল হক ও নির্বাহী সদস্য প্রকৌশলী রাজু আহমেদ প্রমুখ।

এসময় মোঃ মেরাজ উদ্দিন বলেন বিশ্বের শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের ঐতিহাসিক দিন আজ। শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে সারা বিশ্বে একযোগে মহান মে দিবস পালিত হচ্ছে। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকেরা শ্রমের উপযুক্ত মূল্য ও দৈনিক অনধিক আট ঘণ্টা কাজের দাবিতে আন্দোলনে নেমেছিলেন। তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে দৈনিক কাজের সময় আট ঘণ্টা করার দাবি প্রতিষ্ঠিত হয়েছিল। এর পর থেকে দিনটি মে দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০