সিবি২৪
২৯ জুলাই ২০২৩, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় কাভার্ডভ্যান-লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুইজনের

কক্সবাজারের চকরিয়া মহাসড়কে কাভার্ডভ্যান ও যাত্রীবাহী লেগুনার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় মালুমঘাট মেমোরিয়াল খ্রিস্টান হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেল ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের একজন ডুলাহাজারা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাখালী গ্রামের মো. মারুফ। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহতরা হলেন নিহত মারুফের দাদি আছিয়া খাতুন (৭০), ঈদগাঁও উপজেলার মাইজপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মনিরুল হক (২০) এবং পার্বত্য লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকার বাদশা মিয়ার স্ত্রী হাফেজা খাতুন (৫০)।

বিষয়টি নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমদ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চকরিয়া পৌরসদর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি লেগুনা ডুলাহাজারা যাচ্ছিল। চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যান ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহকাটা আমতলী এলাকায় পৌঁছালে লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে লেগুনা গাড়ির দুই যাত্রী নিহত হন। পুলিশ ও স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

ওসি মাকসুদ আহমদ বলেন, নিহতদের উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুইটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০