তারেক হায়দার
৩ অগাস্ট ২০২৩, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পেকুয়ায় বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত

কক্সবাজারের পেকুয়া উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হয়েছে। বুধবার (২ আগস্ট) দুপুরে উপজেলার রাজাখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লালজান পাড়া গ্রামে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধ জোয়ারের পানির ধাক্কায় ভেঙে যায়।

বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় গ্রামের শতাধিক বাড়িতে পানি ঢুকে পড়েছে। ভেসে গেছে পুকুরের মাছ। পানিবন্দী হয়ে পড়েছে বহু পরিবার।

এদিকে বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার খবর পেয়ে বুধবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাউবোর বান্দরবান নির্বাহী প্রকৌশলী অরূপ চক্রবর্তী।

পরিদর্শন শেষে পাউবোর নির্বাহী প্রকৌশলী বলেন, পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের লালজান পাড়া গ্রামে সাগরে বাড়ন্ত জোয়ারের পানির তীব্রতায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকেছে। জরুরি মেরামত কাজের অংশ হিসেবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভাঙনকবলিত বেড়িবাঁধে মাটি ভরাট করার উদ্যোগ নেওয়া হবে।

রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল জানান, গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে পেকুয়ার উপকূলীয় এলাকা রাজাখালীতে পাউবো নিয়ন্ত্রিত বেড়িবাঁধগুলো চরম ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বুধবার সকালে সাগরের জোয়ারের বাড়ন্ত পানির তোড়ে রাজাখালীর লালজান এলাকার বেড়িবাঁধ ভেঙে গিয়ে ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের জন্য ত্রাণ সহায়তাও চেয়েছেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০