সিবি২৪
১৭ সেপ্টেম্বর ২০২৩, ৪:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাবিতে ভর্তির সুযোগ পেলেন তাওহীদ হৃদয়

আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিকে আছেন তাওহীদ হৃদয়। তবে ইতোমধ্যেই নিজেকে প্রামণ করেছেন তিনি। ব্যাট হাতে তাকে লম্বা রেসের ঘোড়া ভাবা হয়। জাতীয় দলের নিয়মিত এই সদস্য ক্রিকেট ক্যারিয়ারের পাশাপাশি পড়াশোনায়ও বেশ মনযোগী। এবার ভর্তি হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলতি শিক্ষাবর্ষে খেলোয়াড় কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা আজ প্রকাশ করেছে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট। গত বৃহস্পতিবার ফুটবল, ক্রিকেট এবং শনিবার অন্য সকল ডিসিপ্লিনে আবেদনকৃত খেলোয়াড়দের ভাইভা হয়েছিল। কলা অনুষদে নয় ডিসিপ্লিন থেকে ৩১ জনের নামের তালিকা প্রকাশিত হয়েছে। ৪৯ জনের মধ্যে সর্বাধিক ১২ জন ক্রিকেটার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের পরিচালক শাহজাহান আলী বলেন, ‘অন্য সকল অনুষদের চেয়ে কলা অনুষদে খেলোয়াড়রা বেশি আবেদন করেছিল। দেড় শতাধিকের বেশি আবেদনের মধ্যে সাক্ষাৎকার ও যাচাই-বাছাইয়ের পর কলা অনুষদ তালিকা প্রকাশ করেছে।’

বিগত সময়গুলোতে অখেলোয়াড় ভর্তি হওয়ায় এই প্রক্রিয়া স্থগিত ছিল অনেক দিন। পুনরায় শুরু হওয়া এই খেলোয়াড় কোটা নির্বাচন শতভাগ স্বচ্ছ বলে দাবি শাহজানের, ‘যারা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে এবং সিনিয়র-জুনিয়র জাতীয় দলে রয়েছে পাশাপাশি এসএসসি-এইচএসসিতে একটি নির্দিষ্ট স্কোর আছে তারাই কেবল সুপারিশপ্রাপ্ত হয়েছেন।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০