সিবি২৪
১৬ সেপ্টেম্বর ২০২৩, ৮:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাত্র ১৪০ টাকায় বিক্রি হচ্ছে সুখ!

মাত্র ১৪০ টাকায় মিলবে সুখ। এই সুখ বিক্রি হচ্ছে নাইজেরিয়ায়। হ্যাপিভাইব নামের একটি প্রতিষ্ঠান ব্যতিক্রমী এই সেবা দিচ্ছে। ক্লায়েন্টদের হয়ে তাদের চাহিদা অনুযায়ী ফোনকলের মাধ্যমে প্রিয় মানুষটির কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ভালোবাসা, উৎসাহ, সুখ কিংবা আনন্দ।

এমনই আরও অনেক সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। আর এজন্য গুণতে হবে স্থানীয় মুদ্রায় ১ হাজার নাইরা, যা বাংলাদেশি মুদ্রায় ১৪০ টাকা। খবর আল জাজিরার।

অনেকেই আছেন, যারা নিজেদের মনের কথা গুছিয়ে বলতে পারেন না। প্রিয়জনকে বোঝাতে পারেন না কতটা ভালোবাসেন, কিংবা কোনো বিশেষ দিনে জানাতে শুভেচ্ছা পারেন না, নিজের ভুল বুঝতে পারার পর ক্ষমা চাওয়ার সাহসও হয়ে ওঠে না অনেকের। এসব মানুষের জন্যই সুখের দেবদূত হয়ে আবির্ভূত হয়েছে হ্যাপিভাইব। ১ হাজার নাইরার বিনিময়ে প্রিয় মানুষটির কাছে ক্লায়েন্টের মনের কথা পৌঁছে দেওয়া হয়। ফলে অনেক সম্পর্কে আবারও ফিরে আসে সুখ।

এই হ্যাপিভাইবের প্রতিষ্ঠাতা হলেন ২৭ বছর বয়সী নাইজেরিয়ান চুকউমা ইজেহ। করোনাকালীন ঘরবন্দি নিঃসঙ্গ মানুষগুলোকে আনন্দ দেয়ার উদ্দেশ্যে ফ্রিতে কল দেয়ার আগ্রহ দেখিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি। এতে ব্যাপক সাড়া পাওয়ায় বন্ধু স্ট্যানলি এমবেলুকে নিয়ে খুলে ফেলেন সুখ বিক্রির কোম্পানি। ২০২০ সাল থেকে এখন পর্যন্ত তিন হাজারের বেশি কল করেছেন তারা।

চুকউমা ইজেহ বলেন, করোনাকালীন দেশের অনেকেই ঘরবন্দি হয়ে পড়লো, অনেকেই হতাশায় ভুগছিল। তখন আমি সিদ্ধান্ত নিলাম অনলাইনে মানুষকে আনন্দ দেওয়ার। বিনামূল্যে কল দিয়ে অনেককে আনন্দ দিয়েছি।

মজা করেই মানুষকে আনন্দ দেয়ার এই কাজ শুরু করা চুকউমার কোম্পানিতে বর্তমানে কর্মী সংখ্যা ৫০। রয়েছে ১৫টি ভাষায় বিভিন্ন ক্যাটাগরির কলের সুবিধা। আগামী দিনে মানুষকে থেরাপি, ও নানা পরামর্শ দেয়ার মতো কাজও করবে হ্যাপিভাইব।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০