সিবি২৪
৩ অক্টোবর ২০২৩, ৮:৫০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আজ ‘বয়ফ্রেন্ড’ দিবস

বিশ্বে নানারকম দিবস আছে। তার মধ্যে আবার কিছু দিবস হলো বিচিত্র রকমের। এই যেমন আজ ৩ অক্টোবর বয়ফ্রেন্ড দিবস। বয়ফ্রেন্ড হতে পারে খুব কাছের একজন ভালো বন্ধু বা প্রেমিক। তবে, কাছের বন্ধু বা প্রেমিক যেই হোক না কেন একজন ভালো বন্ধু কিন্তু সবার প্রয়োজন। যে সবসময় পাশে থেকে একজনের অনুপ্রেরণা হয়ে দেন, উৎসাহ দেন। এমন বন্ধুর জন্যেই আজ ‘বয়ফ্রেন্ড দিবস’।

তাই বয়ফ্রেন্ড দিবসে চাইলেই প্রিয় বন্ধুকে কতটা ভালোবাসেন তা বোঝাতে পারেন। তার জন্য আজকের দিনটি উদযাপন করতেই পারেন। কারণ খারাপ সময়ে যে আপনার মুখে হাসি ফোটায়, আজকে না হয় আপনি তার মুখে একটু হাসি ফোটালেন, ব্যাপারটা কিন্তু মন্দ হবে না।

তবে, বয়ফ্রেন্ড দিবসটি এমনভাবে উদযাপন করুন যেন তাকে যথাযথ সম্মান দেখানো হয়। এখন প্রশ্ন হলো- বয়ফ্রেন্ড দিবস কীভাবে উদযাপন করবেন- চাইলে কিছু সময় আড্ডা দিতে পারেন, কোনো কফিশপে বসে কফি খেতে পারেন। কিংবা ক্যাম্পাসে বসে গল্প-গুজবে কিছুটা সময় কাটাতে পারেন। তবে, যেহেতু তিনি প্রতিদিন আপনার ছোট ছোট কাজ করে দেন তাই, আজ তাকে ধন্যবাদ দিতে ভুলবেন না। হয়তো আপনার প্রশংসায় তিনি অনেক খুশি হবেন।

আবার তার হাতে ছোট্ট একটি উপহার তুলে দিতে পারেন। বই, ডায়েরি, মগ- এসব উপহার দিতে পারেন। চাইলে তাতে কিছু খোদাই করেও দিতে পারেন। এছাড়া তাকে পারফিউম দিতে পারেন, ঘড়ি দিতে পারেন- আপনার যেটা ভালো লাগে সেটাই দিতে পারেন। দেখবেন তিনি খুশি হবেন। এই খুশিটাই তো আসল, উপহার কত বড় সেটা তো আপেক্ষিক।

প্রথম বয়ফ্রেন্ড দিবস পালন করা হয় ২০১৪ সালে। যদিও তা ‘অফিসিয়াল’ ছিল না। তবে, তখন থেকেই দিবসটি জনপ্রিয় হতে শুরু করে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০