তারেক হায়দার
২১ অক্টোবর ২০২৩, ৯:১২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসরাইলের বিরুদ্ধে পোস্ট দিয়ে চাকরি খোয়ালেন ২ নারী

দখলদার ইসরাইলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দুজন নারী চাকরি হারিয়েছেন। এদের মধ্যে একজন ব্যাংকার অন্যজন চিকিৎসক। নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ইহুদি গণহত্যাকে সমর্থন করে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট দেওয়ায় এক নারী ব্যাংকারকে চাকরিচ্যুত করা হয়েছে। তার নাম নোজিমা হুসাইনোভা। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সিটি ব্যাংকে কর্মরত ছিলেন। ২৫ বছর বয়সি এই নারী সম্প্রতি ফিনান্সে স্নাতক সম্পন্ন করেন। সিটি ব্যাংকে মাত্র দুই বছর ধরে কাজ করছিলেন।

হুসাইনোভা তার ইনস্টাগ্রাম আইডিতে লেখেন, গাজায় খ্রিষ্টান হাসপাতালে হামলার জন্য দখলদার ইসরাইল জনজম্মুখে কৃতিত্ব নিয়েছিল এবং বলেছিল হাসপাতালের ভেতরে ‘সন্ত্রাসীদের’ হত্যা করতে তারা এই হামলা করেছে। হামলা করে তারা সফল হয়েছে বলেও উল্লেখ করেছিল।

‘কিন্তু হামলার ভিডিও সামনে আসার পর জানা গেল সব বেসামরিক লোক হতাহত হয়েছে।এরপর তারা (ইসরাইল) তাদের হামলার কৃতিত্বের জন্য করা টুইটবার্তাটি মুছে ফেলল এবং বলল ফিলিস্তিনিরা নিজেরাই এই হামলা চালিয়েছে’। এরপর হুসাইনোভা লেখেন, আশ্চর্য হওয়ার কিছু নেই, কেন হিটলার তাদের (ইহুদি) সবার থেকে পরিত্রাণ পেতে চেয়েছিলেন’। তার পোস্টটি নজরে আসার পর তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে নিউইয়র্ক পোস্টকে নিশ্চিত করেছে সিটি ব্যাংক কর্তৃপক্ষ।

সিটি ব্যাংকের মুখপাত্র বলেন, সোশ্যাল মিডিয়ায় ইহুদিবিদ্বেষী মন্তব্য করায় আমরা তার চাকরি বাতিল করেছি। আমরা ইহুদি বিরোধিতা ও ঘৃণাবাচক বক্তব্যের নিন্দা করি এবং আমাদের ব্যাংকে এটি সহ্য করা হয় না।

এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দেওয়ায় চাকরি হারিয়েছেন আরেক নারী চিকিৎসক। তার নাম দানা দিয়াব। তিনি নিউইয়র্কের লেনক্স হিল হাসপাতাল এবং ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল ও মেডিকেল সেন্টারের একজন জরুরি কক্ষের চিকিৎসক। দানা দিয়াব দক্ষিণ ইসরাইলে সঙ্গীত উৎসবে হামাসের হামলাকে সাধুবাদ জানিয়ে বলেছিলেন, ‘দখলদার ইহুদিবাদী বসতিরা তাদের নিজস্ব ওষুধের স্বাদ পাচ্ছে’।

ইসরাইল বিরোধী এই পোস্টের সঙ্গে ফিলিস্তিনের পতাকার ইমোজি যোগ করেছিলেন এই চিকিৎসক।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০