সিবি২৪
২ অক্টোবর ২০২৩, ৬:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সমিতির টাকা নিয়ে বিরোধে যুবককে ছুরিকাঘাত, হৃদ্‌রোগে হামলাকারীর মৃত্যু

কক্সবাজারের টেকনাফ উপজেলায় গ্রাম্য সমিতির টাকা নিয়ে বিরোধের জেরে মো. জয়নাল (৩২) নামের এক যুবক ছুরিকাঘাতে আহত হয়েছেন। হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়েছে, এমন খবরে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান হামলাকারী হাবিবুর রহমান (৩৫)। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

হাবিবুর ও জয়নাল দুজনেই ওই এলাকার বাসিন্দা। মো. জয়নাল বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বরাত দিয়ে সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রেজাউল করিম বলেন, শাহপরীর দ্বীপ উত্তরপাড়া এলাকার ৪৩ জন সদস্য নিয়ে তাঁরা একটি গ্রাম্য সমিতি গঠন করেন। প্রতি সপ্তাহে সদস্যদের কাছ থেকে জনপ্রতি ৫০ টাকা করে চাঁদা সংগ্রহ করেন জয়নাল। সব টাকা তাঁর কাছেই জমা থাকে। এ নিয়ে গতকাল সন্ধ্যায় সমিতির আরেক সদস্য হাবিবুরের সঙ্গে জয়নালের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে কোমরে থাকা ছুরি দিয়ে জয়নালের পেটে আঘাত করে পালিয়ে যান হাবিবুর। স্থানীয় লোকজন জয়নালকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এদিকে জয়নালকে ছুরিকাঘাতের পর পালিয়ে গিয়ে সাবরাং ইউনিয়নের মাঝেরপাড়া গ্রামে তাঁর ফুপুর বাড়িতে আশ্রয় নেন হাবিবুর। হাবিবুরের ফুফু আয়েশা বেগম বলেন, হাবিবুর রহমান গতকাল সন্ধ্যার পরে তাঁর বাড়িতে আসেন। এর কিছুক্ষণ পরে ফোনে খবর আসে, জয়নাল মারা গেছেন। এ  খবর শুনে হাবিবুর মাটিতে পড়ে যান। হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসাল্লি বিনতে ফয়েজী বলেন, জয়নালের নাভির নিচে ছুরি দিয়ে আঘাত করা হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজার সদর হাসপাতালের পাঠানো হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।

এ প্রসঙ্গে টেকনাফ মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আবদুর রাজ্জাক বলেন, এ ঘটনায় কেউ এখনো থানায় অভিযোগ করেননি। আজ সোমবার সকালে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: প্রথম আলো

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০