সিবি২৪
৪ নভেম্বর ২০২৩, ৬:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় সংবিধান দিবস আজ

দ্বিতীয় বছরের মতো আজ শনিবার (৪ নভেম্বর) উদযাপিত হচ্ছে ‘জাতীয় সংবিধান দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’। গত বছর এই তারিখকে ‘ক’ শ্রেণির জাতীয় সংবিধান দিবস হিসেবে ঘোষণা করে প্রথমবারের মতো দিবসটি উদযাপন করা হয়েছে।

দিবসটি উদযাপনে পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

জাতীয় সংবিধান দিবসের তাৎপর্য উল্লেখ করে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কর্মসূচির মধ্যে শনিবার সকাল ১১টায় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে একটি সেমিনারের আয়োজন করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সভাপতিত্ব করবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

এ ছাড়া আলোচক হিসেবে থাকবেন আইন কমিশনের সদস্য বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার।

বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টে আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন মালদ্বীপের প্রধান বিচারপতি উজ. আহমেদ মুথাসিম আদনান। অনুষ্ঠানের সভাপতি হিসেবে থাকবেন বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।

দিবসটি উদযাপনে পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে পোস্টার ও ব্যানার টাঙানো ছাড়াও লিফলেট বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া সারা দেশের জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০