তারেক হায়দার
১০ নভেম্বর ২০২৩, ২:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পিটার হাসকে পেটানোর হুমকির বিষয়ে যা বলল মার্কিন পররাষ্ট্র দপ্তর

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকিকে ‘সহিংস বক্তব্য’ বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর। তারা বলেছে, এ ধরনের বক্তব্য (দ্বিপক্ষীয়) সম্পর্কের জন্য সহায়ক নয়।

ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল স্থানীয় সময় বুধবার (৮ নভেম্বর) রাতে নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন।

সম্প্রতি চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী এক সমাবেশে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেন।

ওই বক্তব্য তার ফেসবুক লাইভেও প্রচার হয়।
এই হুমকির বিষয়টি তুলে প্রশ্ন করা হলে প্যাটেল বলেন, এ ধরনের সহিংস বক্তব্য সম্পর্কের জন্য সহায়ক নয়।

তিনি বলেন, বিশদভাবে বলতে গেলে, যুক্তরাষ্ট্রের স্থাপনা ও কর্মীদের নিরাপত্তা এদেশের কাছে খুবই গুরুত্বপূর্ণ। এই নিরাপত্তা নিশ্চিত করা স্বাগতিক দেশেরই দায়িত্ব।

তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায়। এটি যুক্তরাষ্ট্রও প্রত্যাশা করে। বাংলাদেশের জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানাতে সরকার, বিরোধীসহ সব অংশীদারদের সঙ্গে যোগাযোগে আছে যুক্তরাষ্ট্র।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে প্যাটেল বলেন, সম্ভাব্য ভিসা নিষেধাজ্ঞা বা কোনো সিদ্ধান্তের বিষয়ে আগে থেকে কোনো অনুমান করেন না তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০