সিবি২৪
১৫ নভেম্বর ২০২৩, ৮:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্ধ্যায় তফসিল ঘোষণা করবেন সিইসি

আজ সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ওই ভাষণে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবেন।

বুধবার (১৫ নভেম্বর) সকালে নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান।

তিনি আরও জানান, অতীতে রেকর্ডেড ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা হলেও, এবারই প্রথমবারের মতো লাইভ (সরাসরি) ভার্সনের মাধ্যমে তফসিল ঘোষণা করবেন সিইসি।

মো. জাহাংগীর আলম বলেন, বর্তমান নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর বিভিন্ন অংশীজনের সঙ্গে সভা করে একটি নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করে। দ্বাদশ জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুযায়ী যেসব সিদ্ধান্ত নিয়েছিল ইসি, তারই ধারাবাহিকতায় আজ বিকাল ৫টায় নির্বাচন-সংক্রান্ত ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এই সভার সিদ্ধান্তক্রমে আজ সন্ধ্যা ৭টায় বাংলাদেশের সব গণমাধ্যমে জাতির উদ্দেশে প্রধান নির্বাচন কমিশনার ভাষণ দেবেন। সেই ভাষণে দ্বাদশ জাতীয় নির্বাচনের পূর্ণাঙ্গ সময়সূচি বা তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে তা সরাসরি সম্প্রচার করা হবে।

ইসির সচিবালয়ের নিরাপত্তার বিষয়ে সচিব বলেন, এ বিষয়টি দেখবে আইনশৃঙ্খলা বাহিনী। আমি তাদের অনুরোধ রেখেছি। তারা কী কৌশল নিয়েছে, তা তারা বলতে পারবে।

নির্বাচনের পরিবেশ নিয়ে ইসির পর্যবেক্ষণ জানতে চাইলে তিনি বলেন, রাজনৈতিক বিষয়গুলো নিয়ে প্রশ্ন করলে দয়া করে আমরা বিব্রত হই। এটা রাজনৈতিক ইস্যু। আমরা বারবার বলছি, নির্বাচন কমিশন মনে করে তফসিল ঘোষণার মতো পরিবেশ আছে।

তফসিল ঘোষণার পর রাজনৈতিক দলগুলো প্রচার শুরু করতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলো প্রতীক বরাদ্দের পর থেকে ভোটগ্রহণ শুরুর আগের ৪৮ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালাতে পারবে। তবে রাজনৈতিক দলগুলো তাদের কার্যক্রম চালাতে পারবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০