সিবি২৪
১৮ জানুয়ারী ২০২৪, ৫:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মিয়ানমারে জ্বালানি পাচার রোধে জেলা প্রশাসনের অভিযান

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজার থেকে মিয়ানমারে অকটেন, ডিজেলসহ বিভিন্ন জ্বালানি পাচার রোধে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে শহরের ফিসারিঘাট, বিআইডব্লিউটিএ’র ঘাটসহ একাধিক পয়েন্টে এই অভিযান চালানো হয়।
এসময় কোনো জ্বালানি আটক করতে না পারলেও বিভিন্ন অনিয়মের কারণে কয়েকটি তেলের ডিপোকে জরিমানা করা হয়। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয় দুইজনকে।
সম্প্রতি অধিক হারে ট্রলার ও ট্রাকে করে মায়ানমারে পাচার হয়েছে বেশ কিছু বড় বড় জ্বালানির চালান, যার আংশিক চালান পরবর্তীতে র‌্যাব ও পুলিশের অভিযানে জব্দ করা হয়। জ্বালানিসহ অন্যান্য দ্রব্য পাচার রোধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইয়ামিন হোসেন। তিনি আরও জানিয়েছেন বৈদেশিক মুদ্রায় আমদানি করা তেল কোনোভাবেই ভিনদেশে পাচার করতে দেয়া যাবে না।
এদিকে প্রতিবেশী দেশ মিয়ানমারে চোরাপথে জ্বালানি, ভোজ্য তেলসহ নিত্যপণ্য সামগ্রী পাচার যেকোনোভাবে প্রতিরোধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের কার্যালয়ে গেল বুধবার দুপুরে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অবৈধ জ্বালানি তেল বিক্রেতাদের আইনের আওতায় আনাসহ ঘন ঘন ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার সিদ্ধান্তও নেয়া হয়েছে। এদিকে কয়েক দিন ধরে চোরাপথে মিয়ানমারের রাখাইন রাজ্যে চালও পাচার হয়ে যাচ্ছে।
সভায় সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরান। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তা, বিজিবি, কোস্ট গার্ড, র‌্যাব ও পুলিশের প্রতিনিধি, জেলার ৯টি উপজেলার জ্বালানি তেলের ব্যবসায়ী, পেট্রল পাম্প মালিকসহ ফিশিং বোট মালিক সমিতির প্রতিনিধিরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০