সিবি২৪
১৭ জুলাই ২০২৪, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চিরনিদ্রায় শায়িত পেকুয়ার ওয়াসিম

কক্সবাজারের পেকুয়ায় কোটা সংস্কার আন্দোলনে নিহত ওয়াসিম আকরাম (২২) দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টার দিকে পেকুয়া উপজেলার সদর ইউনিয়নের বাগগুজারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। এতে হাজারো মানুষের ঢল নামে। জানাজায় ইমামতি করেন ওয়াসিম আকরামের চাচা মাওলানা জয়নাল। পরে মুরার পাড়া পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত ওয়াসিম আকরাম।
এর আগে বুধবার ভোর রাত ৩টার দিকে ওয়াসিম আকরামের মরদেহ তার গ্রামে এসে পৌঁছালে এলাকার শত শত মানুষ ওয়াসিমের লাশ দেখার জন্য বাড়িতে ভিড় জমান। এ সময় সেখানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। স্বজনদের কান্নায় ভারী হয়ে যায় এলাকার পরিবেশ।
খোঁজ নিয়ে জানা যায়, প্রবাসী শফিউল আলমের পাঁচ সন্তানের মধ্যে ওয়াসিম ছিলেন দ্বিতীয়। তাকে ঘিরে অনেক স্বপ্ন ছিল দরিদ্র মা-বাবার। তাকে হারিয়ে মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে পরিবারটির।
জানাজায় উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্যে দেন, পেকুয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আহ্বায়ক সালাউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি কামরান জাদিদ মুকুট ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান মঞ্জু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০