সিবি২৪
৬ জুলাই ২০২৪, ৩:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে উধাও শিক্ষক

সিবিটুয়েন্টিফোর ডেস্ক:

লালমনিরহাটে ছাত্রীকে প্রাইভেট পড়াতে গিয়ে ছাত্রীর মাকে নিয়ে পালিয়েছেন এক যুবক। এ ঘটনায় পলাতক নারীর স্বামী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মঙ্গলবার (২ জুলাই) উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ী এলাকায় ওই ঘটনা ঘটে। অভিযুক্ত গৃহশিক্ষকের নাম আলামিন। তিনি উপজেলার পলাশী ইউনিয়নের মদনপুর সবজি বাজার এলাকার ওসমান আলীর ছেলে।

জানা গেছে, শিক্ষক আলামিন নামুড়ী এলাকার দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকন্যাকে প্রাইভেট পড়াতেন। একপর্যায়ে ছাত্রীর মায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে ওই শিক্ষক। বিষয়টি টের পেয়ে ওই নারীর স্বামী সপ্তাহ দুই আগে শিক্ষক আলামিনকে তার মেয়েকে পড়াতে নিষেধ করে দেন। পরে গত মঙ্গলবার সন্ধ্যার পর আলামিন ওই নারীকে নিয়ে পালিয়ে যায়।

ওই নারীর স্বামী জানান, আমার স্ত্রীকে নিয়ে গৃহশিক্ষক আলামিন পালিয়েছে। আমি থানায় অভিযোগ দিয়েছি। পুলিশ চার দিনেও আমাকে কোনো সহযোগিতা করল না। শিশুটিকে নিয়ে বিপাকে আছি।

এলাকাবাসী জানান, প্রাইভেট পড়াতে এসে যদি ছাত্রীর মাকে নিয়ে শিক্ষক পালিয়ে যায়। আমরা তাহলে কাকে বিশ্বাস করবো? আমরা এর বিচার চাই।

এ ব্যাপারে আদিতমারী থানার ওসি মাহমুদ উন নবী বলেন, কোনো অভিযোগ হয়েছে কি না এখনো জানি না। তবে শুনেছি ওই প্রাইভেট শিক্ষক ও নিখোঁজ গৃহিণী দুজনেই প্রাপ্ত বয়স্ক। তারা স্বেচ্ছায় পালিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০