সিবি২৪
৯ ডিসেম্বর ২০২৪, ৮:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হাসিনার দাস ছিল দুদক ও বিচার বিভাগ : আইন উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, দুর্নীতি দমন কমিশন (দুদক) ও বিচার বিভাগ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে আলোচনাসভায় আজ সোমবার (০৯ ডিসেম্বর) তিনি এ কথা বলেন।
এ সময় আওয়ামী লীগ সরকারের সময়ের বিভিন্ন দুর্নীতির ফিরিস্তিও তুলে ধরেন আইন উপদেষ্টা। শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল বলেন, ‘একজন বেহায়া প্রধানমন্ত্রী বলতেন, ৪০০ কোটি টাকার মালিক তার পিয়ন।
তার বোন চোর, অথচ সেই প্রধানমন্ত্রীই বলে বেড়াতেন খালেদা জিয়ার কথা।’আইন উপদেষ্টা বলেন, ‘১৯৫৭ সালে দুর্নীতি দমন ব্যুরো হয়েছে। আর ২০০৪ সালে হয়েছে দুদক। তবে দুদক ও বিচার বিভাগ আগের শেখ হাসিনার দাসে পরিণত হয়েছিল।কর্মকর্তারা ভালো পরিবেশ পেলে কাজ করতে পারেন, সেটা এখন দেখান।’

রাজনৈতিক চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব জানিয়ে তিনি বলেন, ‘রাজনৈতিক লোককে দোষ দিয়ে নিজের অন্যায় ঢাকার চেষ্টা করা থেকে বিরতি থাকতে হবে। তরুণদের কাছ থেকে শিখে ভালো কাজ করতে হবে।সরকার দ্রুত সময়ের মধ্যে দুদক কমিশন গঠন করবে বলেও এ সময় জানিয়েছেন আইন উপদেষ্টা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশে প্রথমবার একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট

র‌্যাব-১৫ ও র‌্যাব-৮ এর যৌথ অভিযানে ধরা পড়লো শরীফ হত্যার প্রধান আসামী ও মূল হোতা আব্দুল করিম

শেষ পর্যন্ত কি জামায়াতের সঙ্গে সমঝোতা হচ্ছে এনসিপির?

নির্বাচনের আগেই এমপি নিশ্চিত জামায়াত প্রার্থী বাহাদুরের বক্তব্যে কক্সবাজারে তোলপাড়

প্রতিশোধের রাজনীতি নয়, বিএনপি সমাধানের পথে বিশ্বাসী: তারেক রহমান

আ.লীগকে নিয়ে জরিপ, গুরুতর প্রশ্ন তুললেন প্রেস সচিব

কক্সবাজারে দুই যুবদল নেতা গুলিবিদ্ধ, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি : রিজভী

মেলেনি ‘আশার বার্তা’, দেশে বন্ধই থাকছে মোবাইল দোকান

প্রধান বিচারপতির সঙ্গে বৈঠকের পর যা বললেন সিইসি

১০

টেকনাফে মিনিট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে চালকসহ নিহত ২

১১

সানি লিওনের ছবি পোস্ট করে সমালোচনার মুখে অশ্বিন

১২

হারাম উপার্জন থেকে হালাল হওয়ার উপায় কী?

১৩

বেগম রোকেয়া পদক পাচ্ছেন ঋতুপর্ণা চাকমা

১৪

ঘোষিত সময়ের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে : ড. হেলাল উদ্দিন

১৫

দেশের মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়

১৬

জাতীয় নির্বাচন স্থগিত চাওয়া রিট খারিজ

১৭

চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানো না গেলে কর্মসংস্থান হবে না: প্রেস সেক্রেটারি

১৮

নির্বাচন পেছানোর আশঙ্কা দেখছে না জামায়াত

১৯

তফশিল ঘোষণা: ১০ ডিসেম্বর বিটিভি ও বেতারকে ডেকেছে ইসি

২০